1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

হাতিরঝিলে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৫.৩৩ পিএম
  • ২৬৭ Time View

রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে লেকের মহানগর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, খবর পেয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের নিচে লেকের পানি থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আলমগীর আরও জানান, আশপাশের লোকজন জানিয়েছেন ওই যুবক ব্রিজ থেকে লাফিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি জানান, ওই যুবকের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইম সিমকে খবর দিয়েছি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই আলমগীর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com