1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

‘সরকারবিরোধী ষড়যন্ত্র’র অভিযোগে রাজধানীতে গ্রেফতার ৩২

  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১০.৫০ এএম
  • ২৫৭ Time View

বনানী থানা বিএনপির সাবেক সভাপতি’সহ রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ার থেকে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতাররা ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করতে টাওয়ারের ফুড কোর্টে উপস্থিত হয়েছিলেন।

গ্রেফতারদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের ফুড কোর্টে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়। কাফরুল থানায় একটি মামলা ছিল, সেই মামলায় পলাতক আসামি তারা। এছাড়া শুক্রবার রাতে মূলত তারা সরকারবিরোধী ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠকে মিলিত হন।

কাফরুল থানার ওসির দাবি, গ্রেফতারদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

ওসি বলেন, গ্রেফতারদের মধ্যে নেতৃস্থানীয় পর্যায়ের একজনকে পেয়েছি। তার নাম আবুল কালাম আজাদ। তিনি ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সাবেক সভাপতি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com