1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

শাবনূর: ভালো থাকো সবসময় রিয়াজ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০.৫৩ এএম
  • ৩০৭ Time View

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর। দুজনের কেউই অভিনয়ে এখন আর নিয়মিত না হলেও, তার মধ্যেকার বন্ধুত্ব আজও অটুট রয়েছে। শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী।

বুধবার (২৬ অক্টোবর) রিয়াজ ৫০তম বছর স্পর্শ করেছেন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শাবনূর।

ফেসবুকে এক পোস্টে শাবনূর লিখেছেন, “শুভ জন্মদিন রিয়াজ। তোমার কি মনে আছে, চলচ্চিত্রে প্রথম তুমি যখন এসেছিলে তখন আমি তোমার নাম দিয়েছিলাম রাঙা মুলো। কারণ তুমি ভীষণ কিউট ছিলে! তুমি আমার কাছে এমন রাঙা মুলো হয়েই থাকবে আজীবন! অসংখ্য রোমান্টিক ছবি করেছি দুজন একসাথে। আমাদের অসংখ্য স্মৃতি রয়েছে!”

অনেক স্মৃতি থেকে একটা ঘটনা উল্লেখ করে শাবনূর লিখেন, “বিয়ের ফুল ছবির ‘মন না দিলে হয় কি প্রেম তাই’ গানের শুটিং করছিলাম কক্সবাজার এক হোটেলের সামনে! আমার পায়ের কাছেই ছিল একটি বিষধর সাপ যা আমি খেয়াল করিনি আর তুমিও বলোনি কারণ আমি সাপ ভীষণ ভয় পেতাম! তুমি সাপটিকে পা দিয়ে চাপ দিয়ে ধরেই শটটি সম্পূর্ণ করেছিলে আর পুরো ঘটনাটাই ছিল আমার অজানা! শট দেওয়ার পর আমি তা জানার সাথে সাথেই ভয়ে দিয়েছিলাম এক দৌড়। এমন আরো অনেক মজার স্মৃতি তোমার সাথে রয়েছে!”

লেখার শেষে জন্মদিনে রিয়াজকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানান শাবনূর। বলেন, “ভালো থাকো সবসময়।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com