1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সাকিব: আজকের ম্যাচে আমরা ভালো ফিল্ডিং করেছি

  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ৮.৩৮ পিএম
  • ১৭৩ Time View

দীর্ঘ ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ে বিশাল অবদান রেখেছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদের মতো তরুণ পেসাররা। ম্যাচটিতে পেসারদের পারফরম্যান্সই সাকিবের স্বস্তির মূল কারণ। ১৪৪ রান ডিফেন্ড করতে গিয়ে তাসকিন আহমেদ ২৫ রান খরচায় নেন চার উইকেট। আরেক পেসার হাসান মাহমুদ ১৫ রান খরচায় একটি মেইডেনসহ আদায় করেন দুই উইকেট।

কিছুদিন আগেও বাংলাদেশ দলে স্পিনারদের তুলনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিলেন পেসাররা। কিন্তু সময়মতো ঠিকই পেসারদের গুরুত্ব বুঝতে পেরেছে বাংলাদেশ, যার কারণে উচ্ছ্বসিত বাংলাদেশের অধিনায়ক।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল। আমি টি-টোয়েন্টির সবগুলো আসরে খেলেছি, কিন্তু জয়ের দেখা পাইনি। আমরা দশ রান কম করেছি। তবে আমাদের পেসাররা অসাধারণ বোলিং করেছে। সব ফরম্যাটেই আমরা এখন পেসারদের গুরুত্ব বুঝতে পারছি। আমরা ওই রকম প্রতিভাবান পেসারও পেয়েছি। আমাদের নতুন কিছু পেসার আছে। হাসান মাহমুদ তাদের একজন। তাসকিন গত কয়েক বছরে নিজেকে গড়ে তুলেছে। এখন সে পেস বোলিং ইউনিট সামাল দিচ্ছে।’

ম্যাচে নেদারল্যান্ডসের ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট নেন তাসকিন। স্কোরবোর্ডে পুঁজি কম থাকলেও মূলত তখনই জয়ের স্বপ্ন জোরালো করে বাংলাদেশের ক্রিকেটাররা। পেসারদের পারফরম্যান্স ছাড়াও এই ম্যাচে ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ।

এই ব্যাপারে অধিনায়কের বক্তব্য, ‘এই ম্যাচে আমরা ভালো ফিল্ডিং করার চেষ্টা করেছি। আমাদের আশা আছে প্রতি ম্যাচেই ৫-১০ রান বাঁচাতে পারব যেটা আমাদের অনেক কাজে লাগবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com