1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত মেক্সিকোতে

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৩.২২ পিএম
  • ১৭৩ Time View

ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নড়েচড়ে উঠেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রয়টার্স সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কারণে মেক্সিকো সিটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। এসময় ভূমিকম্পের সতর্ক সংকেতও বাজানো হয়।

মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শিনবাউম টুইটারে বলেছেন, রাজধানীতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রথমে সাত মাত্রার ভূমিকম্প রেকর্ড করে, যা কয়েকদিন আগের ভূমিকম্প থেকে কিছুটা দুর্বল। তাছাড়া ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ দশমিক ৭ কিলোমিটার।

এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) দেশটির একই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে অন্তত দুই জন নিহতের ঘটনা ঘটে।

২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই দিনে ভূমিকম্পে প্রায় হাজারখানেক মানুষের মৃত্যু হয় দেশটিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com