1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

যুক্তরাজ্যে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে রাজকীয় সংবর্ধনা

  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯.০৬ পিএম
  • ৪৮ Time View

তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিট। রাজপরিবারের উষ্ণ আতিথেয়তা ও বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় তাদের এই সফর শুরু হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে আরএএফ নর্থহোল্ট বিমান ঘাঁটিতে অবতরণ করেন ইমানুয়েল ও ব্রিজিট ম্যাক্রোঁ। সেখানে তাদের লাল গালিচায় স্বাগত জানান প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন (যিনি কেট নামে পরিচিত)। এরপর তারা সবাই উইন্ডসরের উদ্দেশে গাড়িতে করে রওনা করেন। খবর বিবিসির। 

উইন্ডসর ক্যাসেলে অতিথিদের দ্বিতীয়বারের মতো রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। রাজা চার্লস ও রানি ক্যামিলা একটি সুসজ্জিত মঞ্চে ম্যাক্রোঁ দম্পতির সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে তাদের ঘিরে ছিল ঐতিহ্যবাহী হাউজহোল্ড ক্যাভালরি সদস্যরা। এরপর রাজা চার্লস ও ফরাসি প্রেসিডেন্ট একটি রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে ক্যাসেলের দিকে এগিয়ে যান। তাদের পেছনে দ্বিতীয় গাড়িতে ছিলেন ব্রিজিট ম্যাক্রোঁ ও কুইন ক্যামিলা, আর তৃতীয় গাড়িতে ছিলেন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস।

রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণ এবং যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর প্রথম ইউরোপীয় নেতা হিসেবে দেশটি সফর করছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এই সফর কেবল আনুষ্ঠানিকতায় ভরা নয়, এর রয়েছে গভীর রাজনৈতিক তাৎপর্যও। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ম্যাক্রোঁর, যা দুই দেশের সম্পর্ক ও ব্রেক্সিট-পরবর্তী ইউরোপে যুক্তরাজ্যের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিতে পারে।

রাজকীয় আনুষ্ঠানিকতার পর ম্যাক্রোঁ দম্পতি উইন্ডসর ক্যাসেলে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এরপর রয়্যাল কালেকশনের ফরাসি জিনিসপত্র ঘুরে দেখবেন। সেখান থেকে ম্যাক্রোঁ লন্ডনে যাবেন এবং পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের (এমপিদের) উদ্দেশে ভাষণ দেবেন। দিনের শেষে উইন্ডসর ক্যাসেলেই একটি রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তার ব্যস্ত দিনের সমাপ্তি ঘটবে। আশা করা হচ্ছে, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com