1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শাকিব খানের মতবিনিময়

  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৬.১৭ পিএম
  • ২৪২ Time View

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক সুপারস্টার শাকিব খান। সৌজন্যমূলক এই সাক্ষাতে চলচ্চিত্র ও সংস্কৃতিসহ বেশকিছু বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

রোববার (২৮ আগস্ট) শাকিব খান ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করেন বলে নিজেই জানিয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) সে সাক্ষাতের ছবি ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে শেয়ার করেছেন এই অভিনেতা। ছবিতে বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে উচ্ছ্বসিত দেখা যাচ্ছে শাকিব খানকে।

ছবির ক্যাপশনে এই নায়ক লেখেন, ‘ভীষণ ফলপ্রসূ একটা সকাল ছিল গতকাল (রোববার), ঢাকায় নিযুক্ত ভারতের মান্যবর রাষ্ট্রদূত জনাব বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে। সৌজন্যমূলক সেই সাক্ষাতে শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে আপনার সঙ্গে মতবিনিময় ভীষণ উপভোগ করেছি। আশা করি আমাদের এমন আরও সাক্ষাৎ হবে।’

উল্লেখ্য, দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে থেকে গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। এরপর সরকারি অনুদানের সিনেমা ‘মায়া’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুদানের চেক গ্রহণ করেন। নভেম্বরে আবারও যুক্তরাষ্টে যাওয়ার কথা শোনা যাচ্ছে এই নায়কের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com