রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন

এশিয়া কাপে সাকিব দুর্দান্ত না খেললে অবাক হবেন ওয়াটসন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৭০ Time View

আসন্ন এশিয়া কাপে সাকিব আল হাসান যদি দাপুটে ক্রিকেট না খেলেন তাহলে খুবই অবাক হবেন শেন ওয়াটসন। কিছুদিন আগেও বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত জিম্বাবুয়ে সফরে অবশ্য নেতৃত্বে পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক হিসেবে নাম প্রকাশ করা হয় নুরুল হাসান সোহানের। যদিও সোহান ইনজুরিতে ছিটকে পড়ায় আবারও নেতৃত্ব বদল আনে বিসিবি। এশিয়া কাপের আগমুহূর্তে অধিনায়কত্ব পান সাকিব। সাকিব নেতৃত্ব পাওয়ায় দারুণ খুশি ওয়াটসন।

সাবেক এই অজি অলরাউন্ডারের মতে, ‘সাকিবের মতো একজন কোয়ালিটিফুল নেতা যখন দায়িত্ব পেয়েছে, এটা তাদের (বাংলাদেশ) দলগতভাবে আরও সুসংঘটিত করবে। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশকে সে আগেও নেতৃত্ব দিয়েছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বিপিএলে। চাপের মধ্যে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দারুণ। তার একটি বিষয় প্রমাণ করারও আছে। যখন কোনো ক্রিকেটারের নিজেকে প্রমাণের ক্ষেত্র থাকে এবং ভালো করার ক্ষুধা থাকে তখন তারা দাপুটে ক্রিকেট খেলতে থাকে। সে যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে দাপুটে ক্রিকেট না খেলে তাহলে আমি খুবই অবাক হবো।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজেকে রাঙিয়ে চলেছেন সাকিব। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার আরও বলেন, ‘৩০ এর উপরে তার গড়, তিন ফরম্যাটেই তার গড় ৩০ এর মাঝে। ১৫ বছর ধরে সবগুলো ফরম্যাটে এই গড় নিয়ে ব্যাটিং করা দারুণ কিছু।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS