1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মজলুম জননেতার দর্শনের জীবন্ত স্মারক; টাঙ্গাইলে দূরদুরান্তের মানুষের থাকা-খাওয়ার ভরসা ঐতিহাসিক মুসাফিরখানা ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ‘জনগণ আর কখনও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না’: স্পিকার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রানার অটোমোইলস

কাবুল স্টেডিয়ামে খেলা চলাকালে গ্রেনেড হামলা

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৪.৪৫ পিএম
  • ১৫৩ Time View

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৯ জুলাই) ঘরোয়া লিগের একটি টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে এ গেনেড বিস্ফোরণ হয়েছে।

স্টেডিয়ামের দর্শকসাড়ির স্ট্যান্ডে এই বিস্ফোরণ হয়। যার ফলে এমন ঘটনায় খেলোয়াড়দের উপর কোনো প্রভাব পড়েনি। তবে চারজন দর্শক আহত হয়েছেন। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুই দলের খেলোয়াড় এবং খেলা সংশ্লিষ্ট সকলেই নিরাপদে আছেন। এমন ঘটনায় সাময়িকয়াভবে খেলা বন্ধ থাকলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর এক ঘন্টার মধ্যে আবার খেলা শুরু হয়।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘স্পাগিজা ক্রিকেট লিগে দুই দলের ম্যাচ চলাকালে বিস্ফোরণ হয়, এতে দর্শকসারিতে থাকা ৪ জন আহত হয়েছেন।’

আফগানিস্তানের এই টি-টোয়েন্টি লিগে বেশ কয়েক জন তারকা ক্রিকেটারও খেলছেন। এই তালিকায় আছেন শাপুর জাদরান, দৌলত জাদরান, করিম জানাতের মতো ক্রিকেটাররা। যারা আন্তর্জাতিক ক্রিকেটেরও পরিচিত নাম।

স্পাগিজা ক্রিকেট লিগের সবগুলো ম্যাচই কাবুলে অনুষ্ঠিত হয়ে থাকে। যে ম্যাচে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি ছিল টুর্নামেন্টের ২২তম ম্যাচ। এখনও টুর্নামেন্টে লিগ পর্বের ছয় ম্যাচ, তিনটি প্লে-অফ এবং ফাইনাল বাকি আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com