মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

তানিয়ার সঙ্গে বিচ্ছেদ, আবারও বিয়ে করেছেন এস আই টুটুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

শোবিজে আদর্শ ও সুখী দম্পতি ভাবা হতো কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদকে। ভেঙে গেছে তাদের ২৩ বছরের সংসার জীবন। নতুন করে আবারো বিয়ে করেছেন এস আই টুটুল। আজ ১৮ জুলাই প্রকাশ হয়েছে এস আই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর।

জানা গেল আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তার সঙ্গেই বর্তমানে নিউ ইয়র্কে থাকছেন এই গায়ক।

এদিকে টুটুলের বিয়ের খবরে নিজের শুভেচ্ছাবার্তা দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী তানিয়া। তিনি গণমাধ্যমে বলেন, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও ওর লাইফ নিয়ে ভাল থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সবসময়।’

জানা গেছে, প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদ হয়েছে ১ বছর হলো। টুটুল বলেন, ‘আমি তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়।’

এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। তাদের ভক্তরাও যেন চমকে গেছেন।

টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন তারা।

উল্লেখ্য, এস আই টুটুল সংগীত জগতের একটি উজ্জ্বল নাম। বিখ্যাত ব্যান্ড ‘এলআরবি’র সদস্য ছিলেন তিনি। এছাড়া নিজেও ‘ধ্রুবতারা’ নামে একটি ব্যান্ডের মাধ্যমে গান করেছেন। পাশাপাশি অডিও এবং সিনেমার গানে অসামান্য সাফল্য পেয়েছেন। সর্বশেষ গত জানুয়ারিতে টুটুলের কণ্ঠে ‘এমনই এক ধাঁধা’ নামের একটি গান প্রকাশিত হয়েছে।

অন্যদিকে তানিয়া আহমেদ মডেলিং, উপস্থাপনা, অভিনয় ও পরিচালনায় নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। নব্বই দশক থেকে এখনো পর্যন্ত শোবিজে সরব রয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS