1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ভাঙ্গা-বরিশালে প্রশস্ত সড়ক চান চালকরা

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৭.১৮ পিএম
  • ১৯৫ Time View

বরিশাল প্রতিনিধি: পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কুয়াকাটার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে। ফলে এই সড়কে বাড়বে যাত্রী ও যানবাহনের চাপ। এতে করে এই রুটে দুর্ঘটনা বাড়ার শঙ্কা করছেন সড়ক ব্যবহারকারীরা। তবে এসব বিষয় মাথায় রেখে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

পাশাপাশি পর্যটন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলোকে মাথায় রেখে পোর্ট সিটির আদলে অগ্রসর হচ্ছে পটুয়াখালী।

দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী। এখানে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতসহ বিভিন্ন দৃষ্টি নন্দন পর্যটন স্পট। এছাড়া এই এলাকায় গড়ে উঠছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বেশকিছু উন্নয়ন প্রকল্প। তাই পদ্মা সেতু যান চালাচলের জন্য উন্মুক্ত করা হলে এই সড়কে যানবাহনের চাপ বাড়বে কয়েকগুণ।

পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, বর্তমানে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে ১৪১টি এবং দূরপাল্লার বিভিন্ন রুটে শতাধিক বাস চলাচল করে। পদ্মা সেতু চালু হলে এই রুটে আরও নতুন নতুন বিলাসবহুল বাস চলাচল শুরু করবে। তবে এজন্য সড়কগুলোর সম্প্রসারণ করা, মহাসড়কের পাশ থেকে বাজার স্থানান্তর করা এবং মহাসড়কে ধীর গতির যানবাহন চলাচল বন্ধ করা প্রয়োজন। নতুবা এই সড়কে দুর্ঘটনা এবং প্রাণহানির পরিমাণ বাড়বে।

এদিকে, সড়কে বাড়তি যানবাহনের চাপ সামাল দেওয়া এবং দুর্ঘটনারোধে এরইমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পর কথা জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মাওয়া থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়লেনের সড়কে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে স্বল্পমেয়াদী পরিকল্পনায় ৩৭ কোটি টাকা ব্যয়ে লেবুখালী ব্রিজ থেকে কুয়াকাটা পর্যন্ত ৮৪ কিলোমিটার সড়ক ঢেলে সাজানো হচ্ছে। এর আওতায় সড়কের বিভিন্ন স্থানের ২৭টি বাঁক সরলীকরণ এবং ২০টি বাজার এলাকার দুইপাশে ১২ ফিট করে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, মহাসড়কের পাশাপাশি জেলা শহরের প্রবেশ পথগুলোকেও সম্প্রসারণের কাজ করছে পটুয়াখালী পৌরসভা। যেহেতু সরকারের বিভিন্ন মেগাপ্রকল্প চলমান এবং জেলাশহরে প্রশাসনিক কার্যালয়গুলো অবস্থিত সে কারণে একটি পোর্ট সিটির আদলে শহরের প্রধান সড়কগুলো এরইমধ্যে চারলেনে সম্প্রসারণের কাজ শেষপর্যায়ে রয়েছে বলে জানান পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু। তিনি বলেন, শুধু সড়কগুলো নয়, এই শহরের স্থাপনাগুলোকে একটি আধুনিক শহরের আদলে গড়ে তোলা হচ্ছে। এখানকার পরিবেশ- প্রতিবেশ হবে নির্মল এবং নিরাপদ।

জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটা মহাসড়কটি বর্তমানে দুইলেনের। এর বর্তমান প্রস্থ ২৪ ফিট। তবে এটি ছয়লেনে রূপান্তর করার পাশাপাশি মাওয়া থেকে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com