1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

আজ ডিএসইতে ৬৯০ কোটি টাকা লেনদেন

  • আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩.১৭ পিএম
  • ৫৯ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৬৯০ কোটি টাকা ছাড়িয়েছে। যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৯ জুলাই) ডিএসইতে ৬৯০ কোটি ৬২ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর আগে গত বছরের ০৫ নভেম্বর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিলো ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। এদিন প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫৩ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ৩৫ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস সূচক বেড়েছে ১০ দশমিক ৩৫ পয়েন্ট।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২৭৩ কোম্পানির। বাকি ৭৮ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com