রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মুন্সিগঞ্জ-৩ আসন রামপালে ধানের শীষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান- নির্বাচনী জনসভায় ফারজানা শারমিন পুতুল প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত সাহিত্য শূন্য পদক; তাছলিমা আক্তার মুক্তা স্টার সিনেপ্লেক্সে তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্রের প্রিমিয়ার “লাল গোলাপের স্পর্শে প্রথম প্রেম: আজ শুভ রোজ ডে!” সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

মালিকানা জমি  খাস খতিয়ানে রেকর্ড করার প্রতিবাদে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২০ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ৯ জুলাই  ২০২৫ বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের একটি বিক্ষোভ সমাবেশ  আয়োজন করা হয়। পয়স্তি শিকস্তি আইনে প্রকৃত জমির মালিকদের খাস খতিয়ানে রেকর্ড করার অপচেষ্টা’র প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন জেলা থেকে আগত ভূমিহীন নেতা- শেখ নাসির উদ্দিন – পাবনা, লিটন কবিরাজ- ঢাকা, আব্দুল হামিদ- লালমনিরহাট, সাইদুল ইসলাম, এরশাদুল হক, রফিকুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থাপনা করেন- মামুনুর রশীদ এবং সভাপতিত্বে কররন- মোঃ আরিফুল ইসলাম জুয়েল।  

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভূমির প্রকৃত মালিকরা সেই জমি ভোগদখল করে আসলেও কিছু প্রভাবশালী মহলের সহায়তায় প্রশাসনের কিছু কর্মকর্তার মাধ্যমে তা খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা চলছে, যা চরম অন্যায় ও অন্যায্য।  তারা বলেন, এটি শুধু কৃষকদের জমির উপর অধিকার হরণ নয়, এটি তাদের জীবিকা, সামাজিক মর্যাদা এবং মানবিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ব্যক্তি মালিকানা জমি খাস খতিয়ানে জমি রেকর্ড প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়।

রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন জানায়, জনগণের অধিকার ও কৃষকের স্বার্থ রক্ষায় এই আন্দোলন অব্যাহত থাকবে।  প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS