1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪৮ এএম
  • ২৯০ Time View

নাজমুল হাসান নাজির, স্টাফ রিপোর্টার: বগুড়ায় শহরের বনানীতে অবস্থিত কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে প্রাণবন্ত নানা আয়োজনে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। যেখানে পশরা সাজানো হয়েছিলো গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে থাকা নানা পদের পিঠাপুলির। শনিবার দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবছরের ন্যায় এই আয়োজন করেন।

পিঠা উৎসবে শিক্ষার্থীরা ৪টি স্টলে প্রদর্শন করেন নিজেদের হাতে বানানো তেল পিঠা, পাটিসাপটা, কুশলি পিঠা, পান্তোয়া, গুঁড়ের পায়েস, নানা পদের মিষ্টি, ঝাল পিঠা, ভাঁপা পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, খেজুর পিঠা, পুলি পিঠা, জামাই পিঠাসহ প্রায় অর্ধশতাধিক নানা স্বাদের বাহারি পিঠা।

কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো: শাহাবউদ্দিনের সভাপতিত্বে সৃজনশীল এই আয়োজনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার মধ্য দিয়ে তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীরা যে সৃজনশীল পিঠা উৎসবের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। আধুনিকতা কিংবা প্রযুক্তির ছোঁয়ায় যেন কখনো আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে না যায় আমাদের সকলকে সেই দিকে খেয়াল রাখতে হবে।

আমাদের শিশুরা যেন তাদের বাল্যকাল মোবাইলের স্ক্রিন কিংবা টিভির পর্দায় হারিয়ে না ফেলে সেজন্য তাদের ছোট থেকেই বাঙালির নিজস্ব সংস্কৃতি, খাবার ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। পাঠ্য পুস্তকের জ্ঞানের পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বাঙালিয়ানার সাথে সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটের সার্বিক কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com