1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
পাওনিয়ার বেজে আগুন, বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন রূপপুর প্রকল্পে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা ‘ই-পেমেন্ট ক্রেডিটে’ মিলবে সর্বোচ্চ ১০ হাজার টাকার ঋণ ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ভৈরবে ঝাল মুড়ি বিক্রির জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস নিক্ষেপ, গ্রেপ্তার ৪ পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর এলাকায় নিজ জমিতে ভবন নির্মাণকে কেন্দ্র করে একের পর এক ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের CMSME খাতে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা সর্বজনীন পেনশন স্কিমের জন্য ডায়নামিক বাংলা কিউআর চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ফ্রেশ সুপার মার্ট লিমিটেড ও উপায়-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান- নির্বাচনী জনসভায় ফারজানা শারমিন পুতুল

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫১ এএম
  • ২৭২ Time View

মোঃ সুজন আহাম্মেদ, রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বাংলাদেশ একটি নতুন পথচলার দিকে এগোচ্ছে। ১৯৭১ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের যে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ছিল, ২০২৬ সাল থেকে একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে দেশের পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে। লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের পাশাপাশি সারাদেশে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান।

আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ। তিনি ভোটারদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com