1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.০৯ পিএম
  • ২৪৬ Time View

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি ২০২৬:
ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের সকল উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬ – নর্থ বেঙ্গল রিজিওন’। শনিবার (০৭ জানুয়ারি ২০২৬) বগুড়া শহরস্থ মমো ইন পার্ক এন্ড রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ বিজনেস কনফারেন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল, নর্থ বেঙ্গল রিজিওনাল হেড জনাব মোঃ তাজমিলুর রহমান এবং নর্থ বেঙ্গল রিজিওনের সকল উপশাখার কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. মেহমুদ হোসেন বলেন, “গ্রাহকদের অবিচল আস্থা এবং মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের নিরলস পরিশ্রমই আইএফআইসি ব্যাংকের মূল চালিকাশক্তি।” তিনি বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে উপশাখাগুলোর ভূমিকার প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন যে, অদূর ভবিষ্যতে আইএফআইসি ব্যাংক উত্তরাঞ্চলের গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার প্রাণকেন্দ্রে পরিণত হবে।

উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত উপশাখা নেটওয়ার্ক আমাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার উন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং সেবার মানোন্নয়নে ব্যাংক কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট।”

কনফারেন্সে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ এবং পরিচালন মুনাফা অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নর্থ বেঙ্গল রিজিওনের ২৪টি উপশাখাকে সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে, একটি প্রাণবন্ত প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ কনফারেন্সের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com