1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
Bookmakers non AAMS: guida all’app e all’esperienza mobile নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডসের র‍্যাংকিং ২০২৩: বিশ্বমঞ্চে উন্নতি নেই ঢাবি-বুয়েটের

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১২.৫৮ পিএম
  • ১৫৫ Time View

যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) জরিপে বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের তালিকায় টানা চতুর্থবারের মতো একই অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। স্থানীয় সময় ৮ জুন প্রকাশিত এ তালিকায় দেখা গেছে এ বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ৮০১ থেকে ১০০০ তম অবস্থানে রয়েছে।

এ তালিকায় বাংলাদেশ থেকে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।

এ দুটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান যথাক্রমে ১১০১ থেকে ১২০০–এর মধ্যে। গত বছর প্রথমবারের মতো এই র‍্যাংকিংয়ে স্থান করে নিয়েছিল এ দুটি বিশ্ববিদ্যালয়। চলতি বছরও তারা আগের অবস্থানেই রয়েছে। র‍্যাঙ্কিংয়ে উন্নতি নেই তাদেরও।

সম্প্রতি কিউএসের অফিশিয়াল ওয়েবসাইটে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৩’ শিরোনামে বিশ্বসেরা ১ হাজার ৪০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। এতে ১০০ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে কেমব্রিজ ইউনিভার্সিটি (স্কোর ৯৮.৮), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (স্কোর ৯৮.৫), অক্সফোর্ড ইউনিভার্সিটি (স্কোর ৯৮.৪), হার্ভার্ড ইউনিভার্সিটি (স্কোর ৯৭.৬), ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কোর ৯৭), ইমপেরিয়াল কলেজ লন্ডন (৯৭), ইউসিএল (স্কোর ৯৫), ইটিএইচ জুরিখ (স্কোর ৯৩.৬) ও ইউনিভার্সিটি অব শিকাগো (স্কোর ৯৩.২)।

বাংলাদেশ থেকে স্থান পাওয়া চারটি বিশ্ববিদ্যালয়ের স্কোর উল্লেখ করা হয়নি কিউএসের সাম্প্রতিক তালিকায়।

বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিকভাবে সবচেয়ে মর্যাদাপূর্ণ এ তালিকা ২০১০ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। এর আগে ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত শিক্ষা সাময়িকী টাইম হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে কিউএস এ তালিকা প্রকাশ করত। পরে কিউএস আলাদা হয়ে যায়।

মোট ১০০ নম্বরের ভিত্তিতে ছয়টি সূচক মূল্যায়ন করে কিউএস এ তালিকা প্রকাশ করে থাকে। সূচকগুলোর মধ্যে একাডেমিক খ্যাতির জন্য ৪০, চাকরি বাজারে সুনামের জন্য ১০, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের জন্য ২০, শিক্ষকদের গবেষণার জন্য ২০ এবং আন্তর্জাতিক শিক্ষক ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতের জন্য ৫ নম্বর বরাদ্দ রয়েছে।

এ তালিকায় টানা এগারো বারের মতো প্রথম স্থান দখলে রাখল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com