1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ইত্তেফাকের বাছির উদ্দিন জুয়েল আর নেই

  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৪.৪১ পিএম
  • ২৩৪ Time View

দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে তার প্রথম জানাজা এবং বেলা ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া গ্রামে তার তৃতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ভাই নাসির উদ্দীন উজ্জ্বল।

বাছির উদ্দিন জুয়েল দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ছাড়াও মাছরাঙা টেলিভিশনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com