1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

ফুটবল বিশ্বকাপের ট্রফি দেশে আসছে আজ

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ১১.১৭ এএম
  • ১৭০ Time View

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ কখনো কোয়ালিফাই না করতে পারলেও বরাবরই উৎসাহের কমতি থাকে না বাংলাদেশে। মাসব্যাপী চলা এ বিশ্বকাপে নানান কিছু করে থাকে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। চলে নানান উন্মাদনা। সেই উন্মাদনার আতিশয্যে এবার যুক্ত হচ্ছে আরও এক উপলক্ষ। কারণ আজ বুধবার দেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি।

বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে বিশ্বকাপ ট্রফি। রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্য ও কোকাকোলার কর্মকর্তারা ট্রফিটি গ্রহণ করবেন। এবারের বাংলাদেশ সফরে ৩৬ ঘণ্টা থাকবে বিশ্বকাপ ট্রফি। ৫১টি দেশে ঘোরার জন্য বের হয়েছে এ ট্রফি।

প্রথম দিন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ ট্রফি। পরদিন থাকবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ ও কোক স্টুডিও বাংলার কনসার্ট। তবে যে কেউ চাইলেই বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন না। ছবি তোলার সুযোগ পাবেন শুধুমাত্র কোকাকোলা বাংলাদেশের আমন্ত্রিত অতিথি এবং কোকাকোলার ক্যাম্পেইন থেকে টিকিট পাওয়া দর্শকরা।

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিতে ২৫০ মিলি ৬০০ মিলি, ১.২৫ লিটার ও ২.২৫ লিটার কোকাকোলার বোতলে ক্যাম্পেইন আয়োজন করেছিল কর্তৃপক্ষ। সেই ক্যাম্পেইন থেকে টিকিট সংগ্রহ করা কোকাকোলার গ্রাহকরা বৃহস্পতিবার দুপুর আড়াইটার মধ্যে র‍্যাডিসন ব্লু হোটেলে গিয়ে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে ট্রফি চলে যাবে আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি সামনে রেখেই হবে কোক স্টুডিওর কনসার্ট।

কনসার্ট শেষে রাতে ট্রফি আবার নিয়ে যাওয়া হবে র‍্যাডিসনে। শুক্রবার (১০ জুন) সারাদিনই এটি থাকবে বাংলাদেশে। তবে সেদিন ট্রফিকে ঘিরে কোনো কর্মসূচি নেই। পরে বাংলাদেশ থেকে ট্রফিটি চলে যাবে পূর্ব তিমুরে। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুদিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com