1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

সাদা এপ্রোনে চিকিৎসাধীন সৈনিকদের দেখতে পুতিন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৪.০৬ পিএম
  • ১৮৫ Time View

আহত সৈনিকদের দেখতে হাসপাতালে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাদা এপ্রোনে চিকিতসাধীন সৈনিকদের দেখতে মস্কোর একটি হাসপাতালে গিয়েছেন তিনি। তিনি সৈনিকদের আশ্বস্ত করেছেন, “সবকিছু ঠিক হয়ে যাবে”। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

সাদা এপ্রোন পড়ে ডাক্তারদের সাথে নিয়ে ইউক্রেনে আহত সৈনিকদের দেখতে যান পুতিন। এ সময় তিনি আহতদের কাছে জানতে চান তারা ইউক্রেনের কোন অঞ্চল থেকে এসেছেন। এরপরেই তিনি বললেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আহত সৈনিকরা জানিয়েছেন, তারা পরিবারের সদস্যদের মুখ এখনো দেখেন নি।

গতকাল (২৫ মে) রুশ প্রেসিডেন্ট দেশটির নাগরিকদের মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচাতে পেনশন ও শ্রমিকদের মজুরি ১০ শতাংশ বাড়ানোর নির্দেশ দেন। এ সময় হাসপাতালে সেবা নেওয়া সৈনিকদের বিষয়টি তার কানে আসে।

এ সময় পুতিন মানতে চান না ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সাথে দেশের সকল অর্থনৈতিক টানাপোড়েন জড়িত। গেল মাসেই রাশিয়ার বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১৮ শতাংশের কাছাকাছি আসায় ক্রেমলিন নেতা পুতিন স্বীকার করেছেন যে চলতি বছর রাশিয়ার অর্থনীতির জন্য সম্ভবত কঠিন হতে পারে।

এ প্রসঙ্গে স্টেট কাউন্সিলের এক টেলিভিশনে সাক্ষাতকারে তিনি জানান, “কঠিন” অর্থ এই নয় যে দেশের সমুদয় সমস্যা বিশেষ সামরিক বাহিনী পরিচালনার সাথে সম্পর্কযুক্ত। উত্তর আমেরিকা, ইউরোপের অনেক দেশ আছে যারা মিলিটারি অপারেশন চালাচ্ছে না, তাদের মুদ্রাস্ফীতি তো আমাদের (রাশিয়া) চেয়েও বেশি। সাক্ষাতকালে রুশ প্রেসিডেন্ট কিন্তু একটা সত্য এড়িয়ে গেছেন। রাশিয়ার-ইউক্রেন যুদ্ধের কারনে ইউরোপের দেশগুলোতে মুদ্রাস্ফীতির মাত্রা বাড়ছে, যার কারনে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, আগামী পহেলা জুন থেকে পেনশন ও মজুরি বৃদ্ধির নির্দেশনা কার্যকর হবে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে, পুতিনের এ পদক্ষেপটি মানুষের আয়ের যে ঘাটতি রয়েছে তা পূরণ করতে সক্ষম হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com