1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে জখম, রংপুর মেডিকেলে ভর্তি

  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.২৮ পিএম
  • ৩২৯ Time View

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আহত গৃহবধূ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর বাবা মোঃ মোসলেম উদ্দিন (৫০), পিতা-মৃত ওমর আলী, সাং-পূর্ব মির্জাপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা জানান, প্রায় ৯ বছর আগে তার মেয়ে মোছাঃ মনিরা বেগমের সঙ্গে সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের মোঃ আনারুল ইসলামের ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর সংসার গড়ার জন্য মেয়ের নামে থাকা জমি বিক্রি করে ১০ লাখ টাকা, নিজে ৫ লাখ টাকা এবং মেয়ের গার্মেন্টসে চাকরির সঞ্চিত প্রায় ২০ লাখ টাকাসহ মোট প্রায় ৩৫ লাখ টাকা আসামিকে দেওয়া হয়। ওই অর্থ দিয়ে বাড়িঘর নির্মাণ করা হয়।

অভিযোগে বলা হয়, পরবর্তীতে স্বামী আনারুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়। তাদের সংসারে মোঃ আল মোস্তাকিন (৭) নামে একটি ছেলে সন্তান রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে মনিরা বেগম শ্বশুরবাড়িতে গৃহকর্ম করছিলেন। এ সময় স্বামী আনারুল ইসলামসহ অন্যান্য আসামিরা পুনরায় প্রায় ২০ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com