সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ২৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এর শেয়ার দর কমেছে ৩ দশমিক ৭৩ শতাংশ।
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গ্রামীনফোন, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, কুইন সাউথ টেক্সটাইল মিলস এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড।