1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক

  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯.৫৬ পিএম
  • ২১৮ Time View

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান বাআমানতদার হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে এখন থেকে এসব ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এতে বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় থাকা গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও নিয়ন্ত্রকীয় জটিলতা দূর হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬)-এ মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ানের পরিচালনা পর্ষদ মনোনীত স্বাক্ষরকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট মিউচ্যুয়াল ফান্ডের ব্যাংক হিসাব বা সিকিউরিটিজ হিসাব পরিচালনার বিধান রয়েছে। অর্থাৎ ফান্ডের ব্যাংক ও সিকিউরিটিজ হিসাব পরিচালনার ক্ষেত্রে কাস্টডিয়ান প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মাধ্যমে স্বাক্ষরকারী নির্ধারণের ব্যবস্থা রাখা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯-এর সেকশন ২০(এ)-এর প্রদত্ত ক্ষমতাবলে বিদেশি মালিকানাধীন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬)-এর উদ্দেশ্য পূরণে পরিচালনা পর্ষদের পক্ষে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

বিএসইসি বলছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬) যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ বিদেশি ব্যাংকগুলোকে বিধিমালার বাইরে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি; বরং তাদের স্থানীয় সাংগঠনিক কাঠামোর সঙ্গে বিদ্যমান বিধানের বাস্তবায়নকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ সংরক্ষণ, ব্যাংক হিসাব ও সিকিউরিটিজ হিসাব পরিচালনায় কাস্টডিয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে কাস্টডিয়ান প্রতিষ্ঠানের পক্ষে কে এসব কার্যক্রম পরিচালনা করবেন, তা স্পষ্ট থাকা বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। বিএসইসির নতুন নির্দেশনার ফলে এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বিষয়টি আরও পরিষ্কার হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com