1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায়

দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ

  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩.০৫ পিএম
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় দুই হাতে  গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন মোহনা টেলিভিশনের রিপোর্টার এবং দৈনিক বাংলা ও বার্তা২৪.কম-সোনালী নিউজ এর বরিশাল বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম তুহিন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসা এই সংবাদকর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

জানা গেছে, গত মাসের ২১ জুলাই রাতে ভাটিখানায় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাইকের সাবনে বৃদ্ধা একলোককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন সাংবাদিক তারিকুল ইসলাম তুহিন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আহত সাংবাদিক তুহিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা ও সাহস জোগান। পাশাপাশি চিকিৎসা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, সাংবাদিক তারিকুল ইসলাম তুহিন একজন মেধাবী, দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহর রহমতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে এবং কর্মক্ষেত্রে ফিরে আসতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। তার পরিবারের এই কঠিন সময়ে আমরা পাশে আছি এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সাংবাদিক সমাজ রাষ্ট্র ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। একজন কর্মরত সাংবাদিকের অসুস্থতা শুধু তার পরিবারের নয়, পুরো গণমাধ্যম পরিবারের জন্যই উদ্বেগের বিষয়। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই তার চিকিৎসা ও সুস্থতার খোঁজখবর নেওয়া হয়েছে।

পরিবারের সদস্যরাও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারা জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ইতিবাচক অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেছেন। এমন পরিস্থিতিতে সবার দোয়া ও সহযোগিতা তাদের মানসিক শক্তি জোগাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com