[ঢাকা, অক্টোবর ২৬, ২০২৬] নতুন প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার ও দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেনের সিরিজ বাজারে এনেছে হায়ার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকার গুলশানে হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। নতুন এই সিরিজ দেশের বাজারে হায়ারের পণ্যতালিকায় সর্বশেষ সংযোজন। স্থানীয় চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পণ্যের পরিসর বাড়ানোর পাশাপাশি দেশীয় পরিবারের জন্য আরও নিরাপদ, স্মার্ট ও সুবিধাজনক গৃহস্থালি সমাধান দেওয়ার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
‘শকপ্রুফ ওয়াটার হিটার, সেফ অ্যাজ আনপ্লাগড’ ধারণাকে সামনে রেখে তৈরি টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটারে রয়েছে উন্নত হিটিং প্রযুক্তি ও সুপার টাইটানিয়াম এনামেল ট্যাংক। সিরিজটিতে রয়েছে প্রিমিয়াম গোল্ডেন ফিনিশের ৩৫ ও ৪৫ লিটারের হরাইজন্টাল এবং ৩০ লিটারের ভার্টিক্যাল মডেল। ‘নো হ্যাংগিং, নো ড্রিলিং’ সুবিধা থাকায় ৩০ লিটারের ভার্টিক্যাল মডেলের ওয়াটার হিটার স্থাপনে প্রচলিত পদ্ধতিতে ওয়াল মাউন্টিং বা দেয়ালে ড্রিলিংয়ের প্রয়োজন হয় না। ফলে বাড়তি কোনো ঝামেলা ছাড়াই নিজেদের সুবিধামতো যেকোন স্থানে এটি বসানো যায়।
পাশাপাশি, হায়ার বাজারে এনেছে তিন ধরনের মাইক্রোওয়েভ ওভেনঃ ২০ লিটারের সোলো, ২৩ লিটারের গ্রিল এবং ৩০ লিটারের কনভেকশন মডেল। এর মধ্যে ৩০ লিটারের ফ্ল্যাগশিপ মডেলটিতে মাইক্রোওয়েভ, গ্রিল, কনভেকশন ও এয়ার ফ্রাইয়ের সুবিধা থাকায় একই ওভেনে বিভিন্ন ধরণের রান্না করা যাবে, যা একইসাথে স্বাস্থ্যকর ও নানা পদের খাবার তৈরির চাহিদা মেটাবে।
নতুন এই পণ্য উন্মোচনের মধ্য দিয়ে দেশের বাজারে হোম অ্যাপ্লায়েন্সের আরও বিস্তৃত পরিসর নিয়ে এসেছে হায়ার বাংলাদেশ। ভবিষ্যতেও বিশ্বজুড়ে উদ্ভাবিত নতুন প্রযুক্তির সঙ্গে স্থানীয় গ্রাহকদের চাহিদার সমন্বয় করে আরও উন্নত ও ব্যবহার উপযোগী পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। একইসাথে, গ্রাহকদের নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা দেওয়ার মাধ্যমে স্মার্ট ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে চায় হায়ার।