1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited

‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯.৩২ পিএম
  • ৩৭ Time View

২৬ অক্টোবর, ২০২৬: ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানকে সামনে রেখে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গত সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শান্তা পিনাকলে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ নিষ্ঠাবান কর্মকর্তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কর্মকর্তারা নতুন উদ্দীপনায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান; স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস; স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, “অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে আমরা সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যাংকের পরিধি সম্প্রসারণ, সেবার মান বৃদ্ধি এবং গ্রাহকদের আস্থা অর্জনে আমাদের সুপরিকল্পিত সিদ্ধান্ত ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, “প্রিমিয়ার ব্যাংকের ২৭ বছরের পথচলায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা ও গ্রাহকদের অটুট আস্থাই প্রিমিয়ার ব্যাংককে সামনে এগিয়ে নেওয়ার মূল শক্তি। সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে আমরা টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছি”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com