1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯.৪৪ পিএম
  • ১৪৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: অবৈধভাবে অন্যের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাতকরণের অপরাধে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামের ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, হোগলডাঙ্গার মোছা: হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অনুমোদিত নিজ প্যাকেটের পরিবর্তে অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার ভরে বাজারজাত করে আসছিল। এ অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

একই সাথে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং নিজেদের নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটিকে কড়া নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আনিছুর রহমান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com