1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

পাবনা-৩ রাজাকে হাইকোর্ট দেখালেন ইসি

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১১.২৮ এএম
  • ২৫৯ Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা,ফরিদপুর) আসনে ধানের শীষের ভোট চেয়ে বঞ্চিত হয়ে গণধিকার পরিষদের ট্রাক প্রতিকের প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজার মনোনয়ন বাতিল ঘোষণা করার পর এবার হাইকোর্টে যাবার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।

৩ জানুয়ারি পাবনার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জেলার পাঁচটি আসনের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রাজার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

জানা গেছে, পাবনা ট্যাক্স অফিসে প্রয়োজনীয় কাগজপত্র গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে পৌঁছাতে না পারায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এ ব্যাপারে আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা জানান, আমি আমার মনোনয়নপত্রের বৈধতা পেতে ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। কিন্তু কমিশনের কর্মকর্তা আমার মনোনয়ন পত্র বৈধ করার ক্ষেত্রে হাইকোর্টে যেতে বলেছেন। তিনি বলেন, আমি এ ব্যাপারে হাইকোর্টে যাবো। সেখানে তার মনোনয়নপত্র বৈধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা পাবনা-৩ আসনে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা করেন। তিনি এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, টেন্ডারবাজ, অপশক্তি, ঘুষ, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হোন। পাশাপাশি স্থানীয় প্রার্থীর দাবিতে গণসচেতনতা, উঠান বৈঠক করেন। পরবর্তীতে বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে (ধানের শীষ) দলীয় মনোনয়ন দিলে রাজা স্থানীয় প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেও গণধিকার পরিষদের (ট্রাক) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু ট্যাক্সের কাগজপত্রের জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com