বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বইমেলায় গীতিকার ও নাট্যকার রিজভীর “সময়ের প্রতিধ্বনি” ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বাঘায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এক বছরে পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগ কমেছে ২৭০ কোটি টাকা: বিসিআইএ সপ্তাহের তৃতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক বীরগঞ্জে পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য ‘গিভ টু গেইন’ প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন বগুড়া ধুনটে যমুনা নদীর ঝুঁকিপূর্ণ তীরে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু

বাঘায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিফাত মাহাম্মুদ
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View

রিফাত মাহাম্মুদ, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ২০ রমজান বিকেলে বাঘা কামিল মাদ্রাসা মাঠে বাঘা উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মোঃ জামিলুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার উপদেষ্টা মাওলানা মোঃ জিন্নাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ আল মামুন নুহু এবং রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সবুজ মাহমুদ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS