1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহীন মাহমুদের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইবুনালে মামলা

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪.২৯ পিএম
  • ২৫৩ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহীন মাহমুদের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইবুনালে মামলা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক সাইদুর রহমান গাজীর আদালতে এ মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তার সহকারীরা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দিনের শেষ ভাগে আদালত এ বিষয়ে আদেশ দিতে পারেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, এ বছরের ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশের ভার্চুয়ালি বক্তব্যে বলেন, “বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ,।” মামলার আসামি শাহিন মাহমুদ গত ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ করে পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, “৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুপ গাড়ী না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর দামের ন্যায্য দাম পেত।” যার মাধ্যমে আসামি কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোষ্ট দিয়ে বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।

এতে আরও বলা হয়, তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক গৌরবকে কলুষিত করতে আসামি উদ্দেশ্যেমূলকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। আসামির দাবীকৃত ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনও বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি কেনা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com