1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ভারতের কারণে বিশ্ববাজারে গমের দাম চড়া

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২, ৩.০৭ পিএম
  • ২২৯ Time View

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গম রফতানি নিষিদ্ধ করেছে ভারত। এতেই হুরহুর করে বেড়ে যায় গমের দাম। কিন্তু দেশটিতে গ্রীষ্মের তাপদাহ রেকর্ড করায় এবং দেশীয় বাজারে গমের দাম অস্বাভাবিক হওয়ায় ভারত গম রফতানি সম্পূর্ণ নিষেধ করেছে।

সোমবার (১৬ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে চলতি বছরে গমের দাম ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে পাউরুটি থেকে শুরু করে নুডলসসহ সবকিছুর দাম বেড়েছে।

যদিও গম রফতানি স্থগিতের বিষয়টি সাময়িক উল্লেখ করে ভারত বলছে, আমাদের সাথে যেসব দেশের গম রফতানির ক্রেডিটপত্রের চুক্তি হয়েছে তাদের কাছে গম পাঠান হবে। তবে খাদ্য নিরাপত্তার চাহিদা পূরণ করতে যেসব দেশ তাদেরকে (ভারত) অনুরোধ করবে তাদের কাছেও গম রফতানি করা হবে।

বিশ্বের শীর্ষ শক্তিশালী ৭টি অর্থনীতির দেশ নিয়ে গঠিত ‘গ্রুপ অব সেভেন’ বা জি-৭ এর অনুষ্ঠিত জার্মানি বৈঠকে ভারতের নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করেছেন কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফান্স, জার্মানি, জাপান ও ইতালির কৃষিমন্ত্রীরা।

এ সময় জার্মান কৃষিমন্ত্রী সিম ওযেডিমির বলেন, সংকট ক্রমে শোচনীয় থেকে অধিকতর শোচনীয় হতে থাকবে যদি প্রত্যেকে এভাবে করে রফতানি নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে।

বিবিসির এ প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ভারত বিশ্বের ২য় বৃহত্তম গম উৎপাদক দেশ তবুও এটি পূর্বে প্রধান ছিল না কারণ এর উৎপাদনের অধিকাংশই দেশীয় বাজারে বিক্রি হয়ে যায়। রাশিয়ার আগ্রাসন, বন্যা ও খরার কারণে ইউক্রেনের উৎপাদিত গম রফতানি হুমকির মুখে পড়লে কৃষি ব্যবসায়ীরা প্রত্যাশা করছিলেন যে স্বল্প সময়ের জন্য হলেও ভারত থেকে এ ঘাটতি পূরণ করা যাবে।

জানা গেছে, গম রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রাক্কালে ভারতের টার্গেট ছিল তার ১০ মিলিয়ন টন গম রফতানি করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com