1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

দিনাজপুর জেলা বিএনপির নির্বাচনে দুলাল সভাপতি কচি নির্বাচিত

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ৭.২১ পিএম
  • ১৭৪ Time View

দিনাজপুরঃ– দীর্ঘ এক যুগ পর নেতা কর্মিদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দিনাজপুর জেলা বিএনপি নির্বাচন। নির্বাচনে ভোটারদের শান্তিপূর্ণ ভোটদানের মধ্য দিয়ে সভাপতি পদে এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক পদে বখতিয়ার আহম্মেদ কচি নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ মে) দুপুর ১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশফাক আহমেদ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৮১৮ ভোট পেয়ে এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আলহাজ্ব মোহাম্মদ সাদিক চৌধুরী পিনাক পেয়েছেন ৭০৪ ভোট।
সিনিয়র সহ-সভাপতি ৯২৪ ভোট পেয়ে মোঃ মোর্কারম হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী খালেকুজ্জামান বাবু পেয়েছেন ৭৫৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১০৯৬ ভোট পেয়ে বখতিয়ার আহম্মেদ কচি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আখতারুজ্জামান জুয়েল পেয়েছেন ৭০৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুরাদ হোসেন।

সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন নির্বাচিত হযেছেন। তারা হলেন- দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর সহধর্মীনি হাসনা হেনা চৌধুরী হিরা প্রাপ্তভোট ১২০৫, মোঃ আমিনুল ইসলাম মুন্না প্রাপ্ত ভোট ১১১৭ ও মোঃ আনিসুর রহমান বাদশা পেয়েছেন ৯০৯ ভোট। মোট ১৯১৯ টি ভোটের মধ্যে ১৮৫১টি ভোট পড়েছে। এর মধ্যে ২২টি ভোট বাতিল করা হয়েছে। উল্লেখ্য, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ৩টি পদসহ মোট ৭টি পদের বিপরীতে সর্বমোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com