1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিকল্পে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭.০৫ পিএম
  • ৫৮ Time View

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (এফআইসিজিএস)-এর আওতায় আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিকল্পে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। এ উপলক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান কর্তৃক পূর্ব স্বাক্ষরিত চুক্তিপত্রটি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট (সিজিডি)-এর পরিচালক মোহাম্মদ নাজমুল হক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ খিরকিল নওয়াজ। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকতুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, স্বল্প আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা পর্যাপ্ত জামানতের অভাবে প্রাতিষ্ঠানিক অর্থায়ন সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হন তারা বিনিয়োগ সুবিধা পাবেন। অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি কমিয়ে যোগ্য বিনিয়োগের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি প্রদান করে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নকে উৎসাহিত করতেই এফআইসিজিএস এই উদ্যোগ গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com