রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
স্টার সিনেপ্লেক্সে তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্রের প্রিমিয়ার “লাল গোলাপের স্পর্শে প্রথম প্রেম: আজ শুভ রোজ ডে!” সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: সিলেটে জামায়াত আমির মুক্তিযুদ্ধ ও ইসলামের পক্ষের শক্তি বিএনপিকে ভোট দিন এবং জামাতে ইসলামীকে বয়কট করুন- সম্মিলিত ইসলামী ঐক্যজোট স্ট্যান্ডার্ড ব্যাংক- এর ঢাকা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত জামায়াতের একমাত্র লক্ষ্য চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া: কুলাউড়ায় ডা. শফিক ঢাকা-৮ সংসদীয় আসনে মির্জা আব্বাসসহ সারাদেশে ধানের শীষের প্রার্থীকে কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)’র সমর্থন

প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ তৈরী করে দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব, গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ Time View

আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকাল ৪ টায় গনতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষের শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি,রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড.হাসনাত কাইয়ুম, জেএসডির  সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া , নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম।
বক্তারা বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে এদেশের মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দীর্ঘ লড়ায় সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা  অর্জন করেছিল সে আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। ২৪ এর গণঅভ্যুত্থানের পরে নতুন করে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা কোনভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। এদেশ হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবার।এদেশের মনুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং রাষ্ট্র তার নিরাপত্তা দিবে। কোনভাবেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না এক্ষেত্রে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশবাসীকে ধর্মীয়  সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS