1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

এবার চলচ্চিত্র ছাড়ছেন অনন্ত জলিল

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫.২৩ পিএম
  • ৯৩ Time View

কয়েক মাস আগেই চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ঘোশণা দেন চিত্রনায়িকা বর্ষা। তিনি জানান, সন্তানরা বড় হচ্ছে তার; তারা মাকে পর্দায় দেখলে কী ভাববে, সেটি ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এবার একই পথে হাঁটতে যাচ্ছেন তার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেবেন তিনি।

এ নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা ভালো দেখায় না।’

অনন্ত আরও বলেন, ‘তার দুই ছেলে কোরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবো।’

স্ত্রী বর্ষার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইবো না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

সবশেষ, অনন্ত জলিলকে দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় ‘নেত্রী দ্য লিডার’ ছবি। অনন্ত–বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাজ ৭০ ভাগ শেষ হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com