1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

অলরাউন্ড মাস্টার সাকিবের অবিশ্বাস্য রেকর্ড

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১.৫৮ পিএম
  • ৮০ Time View

বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল তারকা সাকিব আল হাসান আবারও ইতিহাস গড়েছেন। রোববার (২৪ আগস্ট) সিপিএলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নেমে তিনি টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক হয়েছেন।

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস। ইনিংসের ১৫তম ওভারে বল করতে আসেন সাকিব। ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের ৫০০তম উইকেটের কীর্তি স্পর্শ করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিবের এটিই প্রথম কীর্তি নয়।

১৭তম ওভারে আবারও বল হাতে নেন সাকিব। মাত্র দুই রান খরচ করে কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসীর উইকেট শিকার করেন। দুই ওভার বল করে ১১ রান খরচায় তিনটি উইকেট নেন তিনি। সেন্ট কিটসের বাকি ব্যাটারদের কেউ তার কাছে সুবিধা করতে পারেনি।

রান তাড়ায় নেমে ১৮ বলে ২৫ রান করে দলকে জিতিয়েছেন সাকিব। ম্যাচে সেরা হওয়া সত্ত্বেও তার এই পারফরম্যান্সে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস ৭ উইকেট ও ২ বল হাতে জয় অর্জন করে। এছাড়া দলের অন্য বোলারদের মধ্যে সালমান ইরশাদ, জেডন সিলস ও শামার স্প্রিঙ্গার একটি করে উইকেট নেন।

সাকিব আল হাসানের এই কীর্তি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামকে আরও উজ্জ্বল করেছে। ব্যাট-বলে অসাধারণ পারফরম্যান্স এবং ধারাবাহিক রেকর্ডের মালিক হিসেবে তিনি ক্রমেই টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম কিংবদন্তি ক্রিকেটারের মর্যাদা পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com