1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

পিকাবুর মোবাইলফেস্টে রিয়েলমি স্মার্টফোন এখন অবিশ্বাস্য মূল্যে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১.৩৩ পিএম
  • ১২১ Time View

নিজস্ব প্রতিবেদক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল প্রেমীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম পিকাবুর সাথে অংশীদারিত্বে ‘মোবাইলফেস্ট’ অনলাইন ক্যাম্পেইন নিয়ে এসেছে।

ক্যাম্পেইন উপলক্ষে বিশেষ ছাড়ে আপনার পছন্দের রিয়েলমি’র স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ থাকছে। আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলা এই ক্যাম্পেইন থেকে এখন খুব সহজেই নিজের ডিভাইসটিকে আপগ্রেড করে নেয়ার সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্রেতারা নির্দিষ্ট রিয়েলমি স্মার্টফোনে সর্বোচ্চ ২,৫০০ টাকা ছাড়, সর্বোচ্চ ১২ মাসের জন্য ০% ইএমআই এবং ঢাকায় ফ্রি ডেলিভারির সুযোগ উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন উপলক্ষে রিয়েলমি ১৪ ফাইভজি (১২/২৫৬) এখন পাওয়া যাচ্ছে ৩৯,৪৯৯ টাকায়, যার বাজারমূল্য ৪১,৯৯৯ টাকা।

অন্যান্য মডেলগুলোর মধ্যে রয়েছে রিয়েলমি ১৪টি ফাইভজি (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ৩০,৪৯৯ টাকায়, যার বাজারমূল্য ৩১,৯৯৯ টাকা; রিয়েলমি ১২ (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়, যার বাজারমূল্য ২৪,৯৯৯ টাকা; রিয়েলমি সি৭৫ (৮/১২৮), পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকায়, যার বাজারমূল্য ১৯,৯৯৯ টাকা।

পিকাবু থেকে রিয়েলমির যেকোনো ডিভাইস কেনার ক্ষেত্রে ক্রেতা বাজারমূল্য ও ছাড়কৃত মূল্য যাচাই করে নিতে পারবেন। নির্দিষ্ট মডেল ছাড়াও, রিয়েলমির আরও বেশকিছু স্মার্টফোন পিকাবু থেকে আকর্ষণীয় ছাড়ে কেনা যাবে, ক্রেতারা তাদের পছন্দের ডিভাইস খুঁজে নেয়ার ক্ষেত্রে এটাই যথার্থ সময়। অনলাইন শপিং অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময়, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন করতেই এই মোবাইলফেস্ট ক্যাম্পেইন নিয়ে এসেছে পিকাবু। সীমিত সময়ের এই সুযোগটি থাকতে থাকতেই অবিশ্বাস্য মূল্যে আপনার পছন্দের রিয়েলমির স্মার্টফোনটি কিনে নিন, এখনই!

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com