শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ট্যানারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৮ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১০ আগস্ট) এপেক্স ট্যানারির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্টাইলক্রাফট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিং-এর শেয়ার দর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিম টেক্সটাইলের ৯.৯৬ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯.৯২ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৭০ শতাংশ, আরামিটেড ৭.৯৯ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৫.৬৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.৫৯ শতাংশ এবং প্রাণের ৫.৩০ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS