বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

রোনালদোর হ্যাটট্রিকের ঝলকে আল-নাসরের দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১০২ Time View

বয়স যে কেবল একটি সংখ্যা, তা যেন প্রতিটি ম্যাচে নতুন করে প্রমাণ করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চল্লিশের কোঠা পেরিয়েও তার গতি, দক্ষতা ও গোলের ক্ষুধা যেন আরও তীব্র হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এস্তাদিও আলগার্ভে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে সেই পুরনো রোনালদোকে দেখা গেল আবারও। তিনটি অসাধারণ গোল করে তিনি পেলেন হ্যাটট্রিকের স্বাদ, আর আল-নাসর পেল দাপুটে জয়।

রোনালদোর নিজ দেশের ক্লাব রিও অ্যাভের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল-নাসর। ম্যাচের মাত্র ১৫ মিনিটে ফরাসি ডিফেন্ডার মোহাম্মদ সিমাকেনের গোলে লিড নেয় সৌদি জায়ান্টরা। বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে রোনালদোর নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন পর্তুগিজ সুপারস্টার। ৬৩ মিনিটে জোড়া গোল পূর্ণ করার পর মাত্র পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে হ্যাটট্রিকের মুকুট পরেন তিনি। তার সেই দুর্দান্ত পারফরম্যান্সে ৪-০ গোলের নিরঙ্কুশ জয় পায় আল-নাসর। 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS