বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলীর ছেলে মো. আল-আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) এবং জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার সকালে তিনজন মোটরসাইকেলযোগে ধনবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS