1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে পুলিশের হাতে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১২.০৫ এএম
  • ৯৭ Time View

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬-আগস্ট) সকালে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রটির আরও পাঁচ সদস্য পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। সেখান থেকে ডাকাতির প্রস্তুতিরত অবস্থায় চারজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. কাজল মিয়া (৪২), কাচারীপাড়া এলাকার সাহেদ মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫), কলেজপাড়া এলাকার রওশন মিয়ার ছেলে রিয়াজ মিয়া (২২) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিরহাট গ্রামের সুর রহমানের ছেলে আক্কাস মিয়া (২৮) ওসি আরও জানান, গ্রেফতারকৃত কাজল মিয়া একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযান টের পেয়ে ডাকাত দলের অন্য পাঁচ সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পলাতকদের গ্রেফতারের জন্য পুলিশের অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com