1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ঋণ আদায়ে ন্যাশনাল ব্যাংকের সফলতা

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১২.০০ এএম
  • ১০৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর আয়োজনে আকিজ বশির গ্রুপ ও এমিনেন্স ইলেক্ট্রিক ওয়্যার এন্ড ক্যাবলস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে আকিজ বশির গ্রুপ ন্যাশনাল ব্যাংকের গ্রাহক এমিনেন্স ইলেক্ট্রিক ওয়্যার এন্ড ক্যাবলস লিমিটেডের বন্ধককৃত মেশিনারিজ এবং ভূমি ক্রয় করবে, যার মাধ্যমে আগামী দুই মাসে ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ঋণ কমে যাবে। এই চুক্তি ন্যাশনাল ব্যাংকের ঋণ ও ক্যাশ ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে ও ব্যাংকের পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ বিল্লাহ আদিল চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ রইস উদ্দিন, আকিজ বশির গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব তাসলিম মোঃ খান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইনান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাবা হুমায়রা আজম, রুপালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তানভীর এবং এক্সিম ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাবা মাকসুদা খানম। উল্লেখ্য, এটি একটি সিন্ডিকেশন ঋণ ছিল। ন্যাশনাল ব্যাংক পিএলসি ছিল নিরাপত্তা এজেন্টসহ লিড ব্যাংক। সিন্ডিকেশনের অন্যান্য সদস্য ছিল রুপালী ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং লংকাবাংলা ফাইনান্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com