1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন

মেসির সঙ্গে জুটি বাঁধতে মায়ামিতে ডি পল

  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১.৫৫ পিএম
  • ১১৪ Time View

গুঞ্জনকে সত্য করে এবার ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন রদ্রিগো ডি পল। আতলেতিকো মাদ্রিদ ছেড়ে আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসির ক্লাবে তার আসার কথাটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল।

স্প্যানিশ ক্লাবটিকে বিদায় জানিয়ে মেসির সাথে জুটি বাঁধতে এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। বাংলাদেশ সময় আজ (২৬ জুলাই) সকালে মায়ামির ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে ডি পলের তাদের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকা মেজর লিগ সকারে (এমএলএস) এক বছরের জন্য ধারে আসছেন। ২০২৫ মৌসুমের জন্য তার সঙ্গে লোনের চুক্তিটা হলেও ২০২৬ সাল থেকে তা স্থায়ী করতে পারবে। ফ্লোরিডার ক্লাবটির কাছে এই মিডফিল্ডারকে ২০২৯ সাল পর্যন্ত স্থায়ীভাবে রাখার সুযোগ আছে।

ক্লাবটির কর্তৃপক্ষ জানিয়েছে, ডি পলের মায়ামির অনুশীলনে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে পি-১ ভিসা ও আইটিসি (আন্তর্জাতিক ট্রান্সফার সনদ) পাওয়া সাপেক্ষে। তবে আগামীকাল রোববার (২৭ জুলাই) ভোরে চেজ স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ম্যাচ শুরুর আগে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

মাঠ ও মাঠের বাইরে ডি পল অত্যন্ত পরিশ্রমী। যে কারণে ‘এল মোটরসিতো বা ‘ছোট ইঞ্জিন’ বলেও ডাকা হয় তাকে। সতীর্থ মেসির সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার, অনেকে তাকে মেসির ‘দেহরক্ষী’ বলে থাকে। মেসির সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে ৬২ ম্যাচে মাঠে নেমে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি কোপা আমেরিকাও জিতেছেন।

ডি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়া নিয়ে ক্লাবটির সহমালিক ও ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেন, ‘রদ্রিগো এমন একজন খেলোয়াড়, যার প্রশংসা করে আসছি বহু বছর ধরে। তিনি শুধু অসাধারণ একজন ফুটবলারই নন, বরং একজন নেতা। যে দলের হয়েই খেলেছেন, তোদের জন্য অনেক কিছু এনেছেন, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য। আরও একজন বিশ্বকাপজয়ী তারকাকে ইন্টার মায়ামি ও এমএলএস-এ পেয়ে বেশ রোমাঞ্চিত লাগছে।’

২০২১ সালে ইতালিয়ান ক্লাব উদিনেস থেকে অ্যাতলেতিকোতে আসেন ডি পল। ৩১ বছর বয়সী  এই মিডফিল্ডার অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে ১৮৭ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি ২৬টি অ্যাসিস্ট করেছেন। দিয়াগো সিমিওনের অধীনে শেষ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com