1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

জাপান সফর বাতিল করল বার্সেলোনা

  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১২.৫৩ পিএম
  • ৯২ Time View

গুরুতর চুক্তি লঙ্ঘনের কারণে প্রাক-মৌসুম এশিয়ান সফরে জাপানের ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছে বার্সেলোনা। একই অভিযোগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটিও বাতিল হতে পারে বলে সতর্ক করেছে কাতালান জায়ান্টরা।

আগামী ২৭ জুলাই জে-লিগের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বার্সেলোনার ম্যাচ খেলার কথা ছিল। এরপর ৩১ জুলাই দক্ষিণ কোরিয়া সফরে এফসি সিউল ও ৪ আগস্ট দায়েগু এফসির বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে বার্সার।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনা ঘোষণা দিচ্ছে আগামী রোববার জাপানের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা প্রমোটরের পক্ষ থেকে গুরুতর চুক্তি লঙ্ঘনের কারনে বাতিল করা হলো। এই ঘটনায় জাপানের অসংখ্য বার্সা ভক্তের ওপর এর নেতিবাচক প্রভাবের জন্য বার্সেলোনা অনুতপ্ত।’

ভিসেল কোব জানিয়েছে বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে।

এদিকে, সফরের প্রমোটর সিউল ভিত্তিক প্রতিষ্ঠান ডি-ড্রাইভ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ম্যাচের ওপর এর কোন প্রভাব পড়বে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com