1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক

চাপাইল-কালিয়া সড়কে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৫.২৬ পিএম
  • ৭৩ Time View

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল-কালিয়া সড়কের বেহাল অবস্থা, সেতুর ল্যাম্পপোস্টে আলো না থাকা, বেপরোয়া ট্রলি চলাচল, ময়লার স্তুপে পরিবেশ দূষণ ও সীমাহীন লোডশেডিংয়ের বিরুদ্ধে  এলাকাবাসীর মানববন্ধন করে ।

২০ জুন (শুক্রবার) বিকেল ৪ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এ মানববন্ধন চাপাইল-কালিয়া সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে ব্যানার-ফেস্টুন হাতে শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, তিনি বলেন, এই সড়কটি শুধু পহরডাঙ্গার নয়, পুরো উপজেলার জন্যই গুরুত্বপূর্ণ। সেতু ও রাস্তার এমন অবস্থা থাকলে দুর্ঘটনা ও ভোগান্তি দিন দিন  বাড়ছে। আমি জনগণের দাবির সঙ্গে একমত এবং সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে বিষয়গুলো তুলে ধরেছি। তবে এখন প্রয়োজন এলাকাবাসীর সম্মিলিত চাপ—যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

বিভিন্ন  বক্তারা আরও বলেন, “চাপাইল-কালিয়া সড়ক বহুদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। সেতুর পূর্বপাড়ে গড়ে ওঠা ময়লার স্তুপ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আর সেতুর ল্যাম্পপোস্টে আলো না থাকায় রাতের বেলায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। পাশাপাশি ট্রলির দৌরাত্ম্যে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।”এ মানববন্ধনে ৬ দফা দাবিতে উল্লেখ্য ১. চাপাইল-কালিয়া সড়কের দ্রুত সংস্কার, ২. সেতুর ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ চালু, ৩. সেতুর পূর্বপাড় থেকে পরিবেশদূষণকারী ময়লার স্তুপ অপসারণ, ৪. অবৈধ ট্রলি চলাচল বন্ধ,

৫. সীমাহীন লোডশেডিং বন্ধ, ৬. বিদ্যুৎ বিভাগের ভৌতিক বিল প্রদান বন্ধ। এ মানববন্ধনের শেষভাগে জানানো হয়, আগামী সপ্তাহে গোপালগঞ্জ ও নড়াইল জেলার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। দাবি পূরণ না হলে আরও বড় কর্মসূচির ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com