1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

তারেক মাসুদের চিত্রনাট্য অবলম্বনে আসছে মুখরের ‘সুব্রত সেনগুপ্ত

  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫, ৯.৫৫ এএম
  • ১১১ Time View

নব্বই দশকের শেষভাগে উপমহাদেশে যখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল, সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’। তরুণ ও প্রতিশ্রুতিশীল পরিচালক আবীর ফেরদৌস মুখর পরিচালিত এই ২৫ মিনিট ব্যাপ্তির চলচ্চিত্রটি নির্মিত হয়েছে কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদের একটি চিত্রনাট্য অবলম্বনে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে সুব্রত সেনগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন আহসান স্বরণ। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশিক সালেহীন, ফারিহা, আফরা, ফাহমিদ ফারাবী শাওন ও আরও অনেকে।

চলচ্চিত্রটির নির্মাণযাত্রা শুরু হয়েছিল প্রায় ছয় বছর আগে। কুষ্টিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে শ্যুট হওয়া এ ছবিটি ধাপে ধাপে ক্রাউড ফান্ডিং এবং বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় সম্পন্ন হয়। 

পরিচালক আবীর ফেরদৌস মুখর বলেন, আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট-এ কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সাথে পরিচয়। ক্যাথরিন ম্যামের অনুমতিতে আমরা এই কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি। টিমের সবাই অক্লান্ত পরিশ্রম করেছে—তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, এই গল্প দর্শকদের চিন্তার জগতে নাড়া দেবে। সকল দর্শকের উৎসাহই আমাদের ভবিষ্যতের পাথেয়।

চলচ্চিত্রটি গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক পুরস্কার অর্জন করে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়।

চলচ্চিত্রটি আগামী আগামীকাল ১ মে, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com