বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৭ Time View

কুমিল্লার দেবিদ্বারে ধান মাড়াইয়ের কাজ করার সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের (নোয়াপাড়া) একটি কৃষি জমিতে ঘটনাটি ঘটে।

দেবিদ্বার থানার ওসি সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   

মারা যাওয়া নারীর নাম আলেয়া বেগম (৪০)। তিনি একই গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। 

মরিচা গ্রামের বাসিন্দা মো. মোশারফ হোসেন জানান, আজ বিকেলে আলেয়া বেগম নিজের জমি থেকে ধান কেটে তা ক্ষেতেই মাড়াইয়ের কাজ করছিলেন। এসময় তার সঙ্গে পরিবারের অন্যরাও কাজ করছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কেউ আহত হননি।   

নিহতের স্বামী নজরুল ইসলাম বলেন, ‍“আমরা সবাই ধান মারাই করছিলাম, এমন সময় আকাশ কালো হয়ে আসে, ঝড় শুরু হলে বজ্রপাতে আমার স্ত্রীর মৃত্যু হয়।”

দেবিদ্বার থানার ওসি সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “বজ্রপাতে এক নারী মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।” 

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, “বজ্রপাতে নিহত নারীর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। আমরা তার পরিবারের খোঁজ নিচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS