1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা কার্নির

  • আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩.১২ এএম
  • ৮০ Time View

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কার্নি দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রোববার (২৩ মার্চ) বহুল প্রত্যাশিত নির্বাচনের সিদ্ধান্ত জানালেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন তিনি। খবর আলজাজিরার। 

গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাতের পর অটোয়ায় সাংবাদিকদের কাছে লিবারেল পার্টির এই নেতা বলেন, ‘প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য পদক্ষেপ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি তার হুমকির কারণে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি হয়েছি।’

‘আমি কানাডিয়ানদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোকাবিলা করতে এবং সবার জন্য কার্যকর একটি নতুন কানাডিয়ান অর্থনীতি গড়ে তুলতে একটি শক্তিশালী, ইতিবাচক ম্যান্ডেটের অনুরোধ করছি। কারণ, আমি জানি আমাদের পরিবর্তনের প্রয়োজন, বড় পরিবর্তন ও ইতিবাচক পরিবর্তন’, বলেন প্রধানমন্ত্রী কার্নি।

নির্বাচনটি ২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কার্নি আশা করছেন, আগাম ভোট তার লিবারেল পার্টিকে লাভবান করবে। ২০১৫ সাল থেকে সরকারে থাকা এই দলটির প্রতি জানুয়ারিতে ট্রুডোর পদত্যাগের পরিকল্পনার ঘোষণার পর থেকে এবং ট্রাম্পের বারবার হুমকির মধ্যেও সমর্থন বৃদ্ধি পেয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ এবং কানাডাকে সংযুক্ত করার আহ্বান কানাডার জনগণের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। অনেক কানাডিয়ান ওয়াশিংটনের প্রতি লিবারেল সরকারের দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়াকে সমর্থন করেন। সাম্প্রতিক জরিপ অনুসারে, ক্রমবর্ধমান আবাসন ব্যয় ও ক্রয়ক্ষমতার সংকট মোকাবিলার জন্য বছরের পর বছর সমালোচনার পরও লিবারেলরা এখন বিরোধী রক্ষণশীলদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com