1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯.২২ এএম
  • ৯৭ Time View

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকাস্থ মাগুরার একদল শিক্ষার্থী এই কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভকারীরা ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকের বিচার চাই’ ও ‘নিরাপদ সমাজ চাই’ স্লোগান দেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী সাইফ হৃদয় বলেন, ‘আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার চাই। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।’

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদিকুর রহমান সাদি বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ব্যক্তির প্রতি সমাজের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

মাগুরা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

গত ৬ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যাচেষ্টার ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com