1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Title :
এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া

মেসিকে ছাড়াই দাপুটে জয় মায়ামির

  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১১.৩৩ এএম
  • ১৫৬ Time View

টানা খেলার ধকল কাটাতে বিশ্রামে দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তাতে কি, এই আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই মেজর লিগ সকারে হিউস্টন ডায়নামোর বিপক্ষে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে মেসির অভাব বুঝতে দেননি উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ, একাই করান তিন গোল; একটি করলেন নিজে।

গতকাল রোববার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে হিউস্টন ডায়নামো এফসির বিপক্ষে ম্যাচে ৪-১ গোলের বড় জয় পেয়েছে মায়ামি। দলটির হয়ে জোড়া গোল করেন তেলাসকো সেগোভিয়া ও তাদিও আলেন্দে। বাকিটি আসে সুয়ারেজের পা থেকে।

ম্যাচে এগিয়ে যেতে সময় লাগেনি মায়ামির। ষষ্ঠ মিনিটে সুয়ারেজের বাড়ানো বলে দলকে এগিয়ে নেন তেলাস্কো। এরপর দ্বিতীয় গোল পেতে কিছুটা অপেক্ষা করতে হয় মায়ামিকে। ম্যাচের ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আলেন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন তেলাস্কো। যার ফলে ৩-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

অবাক করার বিষয় হলো প্রতিটি গোলেই অবদান ছিল সুয়ারেজের। দ্বিতীয়ার্ধে নিজেদের চতুর্থ গোলের দেখা পায় মায়ামি। ৭৯তম মিনিটে সার্জিও বুসকেটসের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন সুয়ারেজ নিজে। শেষদিকে একটি গোল পরিশোধ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। অথচ এর আগে টানা তিন ম্যাচে হিউস্টনের সঙ্গে জিততে পারেনি মায়ামি। এবার সুয়ারেজদের নৈপুণ্যে সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো হাভিয়ের মাসচেরানো শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com